রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাচ্ছে চতুর্থ বোয়িং–৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’। আগামী বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেলে অবতরণ করবে সর্বাধিক সুযোগ-সুবিধাসংবলিত ড্রিমলাইনারটি।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।






