রণবীর এবার হাজির নতুন সিনেমা ‘অ্যানিমেল’ নিয়ে

ক্যারিয়ারের শুরুটা দারুণ আশা জাগানিয়া। পরে কয়েকটি সিনেমা হিট হয়, পান সমালোচকদের প্রশংসাও। অনেকের মতে, এই সময়ের বলিউডের অন্যতম সেরা অভিনেতা তিনি। কিন্তু কয়েক বছর ধরে সেভাবে সাফল্য পাচ্ছিলেন না রণবীর কাপুর। অভিনেতা অবশ্য গত বছর ‘ব্রহ্মাস্ত্র’ দিয়ে অনেক দিন পর সাফল্যের দেখা পান।সেই রণবীর এবার হাজির নতুন সিনেমা ‘অ্যানিমেল’ নিয়ে। আজ অভিনেতার জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। সন্দীপ রেড্ডির ‘ভাঙ্গা’ ছবিতে অন্য রকমভাবে দেখা গেছে অভিনেতাকে।