যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্ম দিন পালন

সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়ার ৭৩তম জন্ম দিন কেক কেটে পালন করেছে যুক্তরাজ্য যুবদল। গত মঙ্গলবার রাত ১২টা এক মিনিটের সময় পূর্ব লন্ডনের লাইম হাউজের একটি হলে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে যুক্তরাজ্য যুবদলসহ বিভিন্ন শহর থেকে যুবদল নেতৃবৃন্দ অংশনেন।
এসময় নেতৃবৃন্দ বলেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে সরকার পাতানো নির্বাচনের যে ষড়যন্ত্র করছে জাতীয়তাবাদী যুবদল সেই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। এবং বেগম খালেদা জিয়াকে জেলে রেখে ব্যতিত হৃদয়ে যুবদল আজ তাদের প্রিয়নেত্রীর জন্মদিন পালন করছে তবে আগামীতে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী রেখে জন্মদিন পালন করবে যুবদল।

LEAVE A REPLY