যুক্তরাজ্য আওয়ামী পরিবারের এডভোকেট শামসুল ইসলামের মতবিনিময়

যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য সফররত সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, এডভোকেট শামসুল ইসলাম। এসময় তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত শোষনহীন সমাজব্যবস্তা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তিনি বলেন বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ গুলোর রোল মডেলে পরিনত হয়েছে।

LEAVE A REPLY