যুক্তরাজ্যে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন

স্বাগতম বাংলা নববর্ষ ১৪২৬। এসেছে বৈশাখ। নতুন বছরকে বরণ করতে বাংলাদেশের মত যুক্তরাজ্যেও প্রবাসীদের ছিল নানান আয়োজন। অতীতের সব গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ও নতুন প্রজন্মকে বাঙালী সাংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া অন্যান্য কমিউনিটির মানুষের কাছে নিজেস্ব সংস্কৃতি তুলে ধরাই ছিল বর্ষবরণ অনুষ্ঠানগুলির মূল লক্ষ্য। এবার লন্ডনের পাশাপাশি যুক্তরাজ্যের অন্যান্য শহরেও বাংলাদেশের সাথে মিল রেখে প্রথম দিনেই উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ। এতে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশনেন। এদিকে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন সুইন্ডন ও স্থানীয় কাউন্সিলের সহযোগিতায় প্রথমবারের মত বিশাল পার্কে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষ পালন অনুষ্ঠান। এতে স্থানীয় বাংলাদেশী ছাড়াও বিভিন্ন কমিউনিটির মানুষ অংশনেন।

LEAVE A REPLY