যুক্তফ্রন্ট ও গণফোরাম একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে এ কথা জানান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ঢাকার বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় ‘জাতীয় ঐক্য’র বিষয়ে বৈঠক শেষে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে একসঙ্গে আমরা কাজ করার এই সিদ্ধান্ত নিয়েছি। সেই লক্ষ্যে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। তারা পরবর্তী কর্মসূচি বিষয়ে জানাবে। তবে বৈঠকে বিএনপির বিষয়ে কোনো আলোচনা হয়নি।’






