যা ঘটেছে, নিজেও আশা করিনি

‘এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পারাটাই কঠিন। প্রথমে নির্বাচিত হওয়ার একটা বিষয় থাকে। আমরা ছবি জমা দিলেই যে সুযোগ পেয়ে যাই, তা কিন্তু নয়। সব উৎসবে তো যেতেও পারি না। যখন আমরা প্রতিযোগিতার সুযোগ পাই, সেটাও একটা বিশেষ সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়, পুরস্কার অর্জন করতে পারি বা না পারি। কিন্তু গতকাল যা ঘটেছে, আমি নিজেও আশা করিনি।’

রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে ‘হালদা’ ছবিটি ‘গ্র্যান্ড পিক্স’ পুরস্কার অর্জনের পর ইতালি থেকে প্রথম আলোকে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন নির্মাতা তৌকীর আহমেদ।

ইতালিতে ৪ থেকে ১১ অক্টোবর অনুষ্ঠিত হয় ২১তম রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করে ‘হালদা’ জয় করে ‘গ্র্যান্ড পিক্স’ পুরস্কার। ইতালির ট্রেন্টো শহরে উৎসবটির আসর বসেছিল। সেখানে অংশ নিতে আমন্ত্রিত ছিলেন ‘হালদা’র নির্মাতা তৌকীর আহমেদ।

LEAVE A REPLY