যানবাহন ডাকার নতুন অ্যাপ

অফিস বা বাসার বিভিন্ন পণ্য পরিবহনের জন্য আমাদের মাঝে মধ্যেই বিভিন্ন বাণিজ্যিক যানবাহন ভাড়া করা নিয়ে ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যার সমাধান দিতে চালু হয়েছে হেভি গাড়ি প্ল্যাটফর্ম। এটি বাংলাদেশের কমার্শিয়াল যানবাহন ভাড়ার অনলাইন প্ল্যাটফর্ম। বিভিন্ন ধরনের বাণিজ্যিক যানবাহন ভাড়া নেওয়ার সুবিধা মিলবে হেভি গাড়ি অ্যাপের মাধ্যমে।

উবারের মতো নির্দিষ্ট গন্তব্য দিয়ে গাড়ির সিলেক্ট করলেই কত টাকা ভাড়া আসবে সেটি দেখিয়ে দেবে হেভি গাড়ির প্ল্যাটফর্মে আছে রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধাসহ ২৪ ঘণ্টা গ্রাহকবান্ধব সুবিধা।

LEAVE A REPLY