যশোরে হামলা চালাতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

যশোর শহরের শংকরপুর এলাকায় গণপিটুনিতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সানি হোসেন (২৫)। তিনি শহরের শংকরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ বলছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সানিসহ কয়েকজন তাদের বিরোধী পক্ষের ওপর বোমা হামলা করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা সানিকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সানির ছোড়া বোমার আঘাতে আহত হয়েছেন একই এলাকার মো. নয়ন (২৫) ও তাঁর বন্ধু আনন্দ (২৬)। নয়নকে গুরুতর আহত অবস্থায় প্রথমে যশোর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়।

LEAVE A REPLY