একাদশ সংসদ নির্বাচনের আগের রাতে ময়মনসিংহে আকুয়ায় জোরপুর্বক ব্যালেট পেপারে সীল মারতে গিয়ে গণপিটুনিতে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাত ২টার দিকে আকুয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহিত উর রহমান শান্ত বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে যদিও চিকিৎসকরা বলছেন আঘাত তেমন গুরুতর নয় l
স্থানীয়রা জানান, আকুয়া এলাকায় তার যুবলীগের নেতৃত্বে ব্যালেট পেপারে সীল মারার চেষ্টা করলে স্থানীয় ভোটারদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তারা। এসময় বিক্ষুব্ধ জনতা তাদের তাড়া করলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়া বাকীরা পালিয়ে গেলে জনতার পিটুনিতে আহত হয় সে।
উল্লেখ্য যে গত ৩১ জুলাই ময়মনসিংহের আকুয়ার নাজিরবাড়িতে শান্তর হামলায় নিহত হন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ শেখ, তারই পরিপ্রেক্ষিতে ওই এলাকায় গেলে এলাকা বাসি ক্রূদ্ধ হয়ে হামলা চালায় l






