মৌসুমের শেষে দাম কমছে পেঁয়াজের

মৌসুমের শেষ দিকে এসে পেঁয়াজের দাম কমেছে। বাজারে এক কেজি ভালো মানের ভারতীয় পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি পেঁয়াজের দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। এক মাস আগের তুলনায় পেঁয়াজের দাম এখন কেজিপ্রতি ১০-১৫ টাকা কম।

পেঁয়াজের পাশাপাশি রাজধানীর বাজারে ডিম, চিনি ও খোলা ভোজ্যতেলের (সয়াবিন) দামও কমেছে। এ সপ্তাহে বাজারে অন্য কোনো পণ্যের দাম উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি বলে দাবি করেছেন বিক্রেতারা।

LEAVE A REPLY