মোদির হেলিকপ্টারে ‘সন্দেহজনক কালো ট্রাংক’!

হেলিকপ্টার থেকে নামানো হলো একটি কালো ট্রাংক। তা ধরে আছেন দুজন। ট্রাংক নিয়ে জোরে দৌড়ে এগিয়ে চলেছেন তাঁরা। তাঁদের লক্ষ্য সামনে দাঁড়িয়ে থাকা সাদা গাড়ি। কয়েক মিনিটের মধ্যেই ওই গাড়ির সামনে পৌঁছে যান তাঁরা। ট্রাংক রেখে দেওয়া হয় গাড়িতে। এরপর দ্রুতগতিতে ওই জায়গা ছেড়ে চলে যায় গাড়িটি।

ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজে ধরা পড়েছে এসব। এ নিয়ে ভারতে শুরু হয়েছে শোরগোল। বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। বিতর্কের কারণ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্ণাটক সফরের সময় হেলিকপ্টার থেকে নামানো হয়েছে ওই ট্রাংক। আসলে ওই কালো ট্রাংকের মধ্যে কী আছে, তা নিয়ে কথার লড়াইয়ে শামিল বিজেপিবিরোধীরা। যদিও অভিযোগ ‘ভিত্তিহীন’ বলছে মোদির দল।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, কয়েক দিন আগে ভারতের প্রধানমন্ত্রী কর্ণাটকের চিত্রদুর্গায় গিয়েছিলেন। সে সময় নরেন্দ্র মোদির হেলিকপ্টারে ‘সন্দেহজনক ট্রাংক’ নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছে কংগ্রেস। সেই ট্রাংকের ভেতর কী ছিল, তা জানতে তদন্তের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদনও করেছে দলটি।

LEAVE A REPLY