৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযাদ্ধা, ব্রিটেন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা কয়সর মাহমুদুল হক সৈয়দ আর নেই। (ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার মস্তিস্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে দ্রুত তাকে লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন কমিউনিটির পরিচিত মুখ সত্তোরোর্ধ বয়সের এই বীর মুক্তিযোদ্ধা।






