এশিয়া কাপের ফাইনালে বড়রা পারেননি। ভারতের কাছে হেরে আরও একবার আক্ষেপে পুড়তে হয়েছে মাশরাফিদের। বড়দের সেই আক্ষেপ হয়তো পুরোপুরি দূর করতে পারবেন না, তবে ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ তৌহিদ হৃদয়দের সামনে। কদিনের ব্যবধানে কাল আবারও বাংলাদেশ-ভারত লড়াই। পার্থক্যটা হচ্ছে এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। আর ম্যাচটা ফাইনাল নয়, সেমিফাইনাল। মাঠটা দুবাই নয়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
বাংলাদেশ যুবাদের অধিনায়ক তৌহিদ হৃদয় আশা প্রকাশ করলেন, বড়দের এশিয়া কাপ ফাইনালের একটা প্রতিশোধ ছোটদের আঙিনায় নেওয়ার, ‘অবশ্যই আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। সেমিফাইনালে জেতা অনেক বড় অর্জন হবে। ভারতকে হারাতে পারলে সেটা বড় খবর হবে, সবাই অনেক খুশি হবে।’






