সৌদির সাংবাদিক জামাল খাসোগিকে টুকরো করে সাত মিনিটেই হত্যা করা হয়েছিল। হত্যার আগে নির্যাতনও করা হয়েছে। দুই সপ্তাহ আগে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতর খাসোগিকে হত্যার পর শরীর টুকরো টুকরো করা হয়।
মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, খাসোগিকে হত্যা করতে মাত্র সাত মিনিট সময় লেগেছে। পরে একজন সৌদি ফরেনসিকের নেতৃত্বে খাসোগির মৃতদেহ টুকরো টুকরো করা হয়। এ সময় তিনি তাঁর সহকর্মীদের গান শুনতে বলেন।
তুরস্কের সরকার-সমর্থিত দৈনিক ‘ইয়েনি সাফাক’-এর বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, হত্যার আগে ভয়াবহ নির্যাতন করা হয়েছিল সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে। জিজ্ঞাসাবাদের সময় তাঁর আঙুল কেটে ফেলা হয়। ‘ওয়াশিংটন পোস্ট’-এর খবরে বলা হয়েছে খাসোগিকে কেটে টুকরো করা হয়।






