বসুন্ধরা কিংস মাঠে নামা মানেই যেন জয়! তাদের বিপক্ষে ব্যতিক্রম কিছু ঘটাতে পারেনি ব্রাদার্স ইউনিয়নও। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আজ ব্রাদার্সকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা। হ্যাটট্রিক করেছেন মতিন মিয়া এবং একটি করে গোল করেছেন মোহাম্মদ ইব্রাহিম ও আলমগীর কবির। এই জয়ে লিগ শিরোপার ঘ্রাণ পেতে শুরু করেছে করপোরেট ক্লাবটি।






