ইংল্যান্ডের ব্রিস্টল শহরের পাবলিক বাসের ড্রাইভার বাসের নিকাব পরিহিতা মুসলিম যাত্রীর নিকাব খোলার কথা বলে ব্যাপক সমালোচনার সৃস্টি হয়েছে। সম্প্রতি সাবেক ব্রিটিশ ফরেন সেক্রেটারী বরিস জনসন মুসলিম মহিলাদের নিকাব নিয়ে আপক্তিকর কথা বলার পর ব্রিস্টলের বাস ড্রাইভারের এই আচরনে ব্রিটিশ মুসলিম কমিউনিটির মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে। ইতিমধ্যে বরিস জনসনকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদরা। তবে ব্যাপক সমালোচনার আগেই ব্রিস্টলের এই বাস কোম্পানী উক্ত মহিলার কাছে দু:খ প্রকাশ করেছে।






