লন্ডনসহ ব্রিটেন ও ইউরোপের বিভিন্নস্থানে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের বাড়ির পেছনের থাকা এক চিলতে জমিতে বাগানে তৈরি করেছেন অনেক আগেই। সেখানে ফুল ও শাক সবজির চাষ করে আসছেন তারা। এসব শখের বাগান নিয়ে ব্রিটেনের টিভি ও সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে দলগতভাবে বাংলাদেশি নারীদের শাক সবজির বাগান করার উদ্যোগ এটিই প্রথম। ব্রিটেনে বাংলাদেশি নারীদের একটি সংগঠন শাক সবজির চাষের প্রকল্প শুরুর উদ্যোগ নিয়েছেন।
দ্য মৌলসকুব বাংলাদেশি উইমেন্স গ্রুপের নামের সংগঠনটির সদস্যরা ইতোমধ্যেই পূর্ব লন্ডনের স্পিটারফিন্ডসের গার্ডেনিং ক্লাব দ্য কোরিয়ান্ডার পরিদর্শন করে চাষাবাদ সম্পর্কে ধারণা নিয়েছেন। উদ্যোগটিতে সহায়তা করছে লন্ডনের নিকটবর্তী হোভ ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ট্রাস্ট ফর ডেভেলপিং কমিউনিটিস(টিডিসি)।
কোরিয়ান্ডার ক্লাবের প্রতিষ্ঠাতা লুৎফুন হোসেনের সাথে প্রকল্পটি কিভাবে কাজ করবে এবং এর মাধ্যমে কিভাবে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সাহায্য করা সম্ভব সে ব্যাপারে শিখছেন নারী উদ্যোক্তারা।






