ব্রিকলেইন মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত: ১৪ মে মঙ্গলবার লাইভ ফান্ডরেইজিং

ব্রিকলেইন জামে মসজিদ কমিটির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে রবিবার। ইফতারে পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। এসময় তিনি বলেন ব্রিকলেন মসজিদ সকল মসজিদের জন্য রোল মডেল হিসাবে কাজ করতে পারে।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম আরো বলেন, সম্ভবত ব্রিকলেন মসজিদ একমাত্র মসজিদ যেখানে খ্রিস্টানদের চার্চ, ইহুদীদের সিনাগগ আর এখন মুসলমানরা ক্রয় করে এখানে হয়েছে মসজিদ। ঐতিহ্যবাহী ব্রিকলেন মসজিদ ইংলিশ হ্যারিটেজের লিস্টেট ২ বিল্ডিং। কমিউনিটির অন্যতম একটি প্রাচীনতম মসজিদ। এর ইতিহাস ঐতিহ্য আকৃস্ট করে বিভিন্ন দেশের অমুসলিমদের। আর তাই ব্রিকলেন মসজিদ সকল মসজিদের জন্য রোল মডেল হিসাবে কাজ করতে হবে।

LEAVE A REPLY