‘পাগল তোর জন্য রে’ শিরোনামের গান দিয়ে আলোচনায় আসেন বেলাল খান। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নিয়মিতই নতুন নতুন মৌলিক গান করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি প্রকাশ করতে যাচ্ছেন ‘শূন্য হৃদয়’ নামের নতুন আরেকটি গান। কাল রোববার বেলা তিনটায় গানটি প্রকাশিত হবে।






