বৃত্তি নিয়ে ইউরোপে পড়তে চাইলে ওই মহাদেশের বেলজিয়াম হতে পারে অন্যতম একটি দেশ। দেশটিতে পড়ার ইচ্ছা থাকলে আপনার জন্য সুখবর আছে। বেলজিয়াম দিচ্ছে আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে অসংখ্য বৃত্তি পাওয়ার সুযোগ।
বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা প্রদানের জন্য পরিচিত। মজার বিষয় হলো, আপনি আইইএলটিএস পরীক্ষায় না বসেই পড়াশোনার জন্য এসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন।






