‘যদি কোনো ভালো মানুষ দেখতে চাও বুলবুল আহমেদকে দেখে এসো। শুধু ভদ্রলোক না, একজন প্রকৃত মানুষ ছিলেন। এখন যারা তাকে সরাসরি পাবে না, তারা তাঁর সিনেমা দেখো।’ প্রয়াত নায়ক বুলবুল আহমেদকে নিয়ে এমন মন্তব্য করলেন বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামান। তিনি এখন রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন। আজ রোববার বিকেলে এখানে তাঁকে বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পদক দেওয়া হয়। প্রয়াত সহশিল্পীর স্মৃতি স্মারক পেয়ে আপ্লুত হন এ টি এম শামসুজ্জামান।






