বীর মুক্তিযোদ্ধা ওসমান শওকত মারা গেছেন

‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি’, ‘এক ফোঁটা বিষ আজ আমার’, ‘সোনামুখী সুই দিয়ে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার বীর মুক্তিযোদ্ধা ওসমান শওকত গতকাল সন্ধ্যায় মারা গেছেন। সোমবার সন্ধ্যায় বনশ্রীর নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গীতিকবি সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক কবির বকুল।
জানা গেছে, আজ মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হবে। ওসমান শওকত বাংলাদেশ টেলিভিশনের প্রধান শিল্প নির্দেশক ছিলেন।