বিশ্বনাথের বাহাড়া দুবাগ গ্রামের ইউকে প্রবাসীদের এক মতবিনিময় সভা গত ৩রা মার্চ রোববার ইষ্ট লন্ডনের একটি রেষ্টুরেন্টে গ্রামের প্রবাসী মাওলানা দেলোয়ার হুসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও প্রবীণ মূরব্বি হাজী মুসন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা ও সহযোগীতায় ছিলেন তৈয়বুর রহমান ও নুর উদ্দিন।
এতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ ইলিয়াস মিয়া ও হেলাল মোস্তাব। বিশেষ বক্তব্য রাখেন হাবীবুর রহমান, খসরূ মিয়া, আখতার মিয়া, ইয়াওর আলী,কয়েছ মিয়া।
সভায় গ্রামের প্রাইমারী স্কুলের রাস্তার উন্নয়ন কাজের জন্য উদ্যোগ নেয়া হয় এবং রাস্তার ব্যাক্তি মালিকানাধীন অংশ স্ব- উদ্যেগে এবং গ্রামের প্রধান সড়ক পাকাকরণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানানো হয়। এতে আরও মতামত প্রকাশ করেন ইসরাক আলী,আঃ জলিল, মুমিন মিয়া, রঊফ মিয়া,সুফি মিয়া, আলতাঊর রহমান,আতিক মিয়া, আঃ বারী, ফারূক মিয়া,আমীর আলী, আঃ সুবহান, মনসুর আলী, সাহিদুর রহমান, সুমন মিয়া, তোফায়েল আহমেদ, মাহবুবুর রহমান প্রমুখ।






