বিশ্বকাপে পোয়াবারো পুতিনের!

গ্রুপ পর্বের শুরুটা দুর্দান্ত হয়েছে রাশিয়ার। একই সঙ্গে ভ্লাদিমির পুতিনেরও। নিজের দেশের ফুটবল দলের মতোই রাজনৈতিক প্রতিপক্ষকে এক অর্থে ঘোল খাইয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তাঁর আক্রমণাত্মক খেলায় নাকানি-চুবানি খেয়েছে পশ্চিমা দেশগুলো। মাঠে রাশিয়া জিতুক বা হারুক, পুতিনের জয় কেউ ঠেকাতে পারছে না।

বিশ্লেষকেরা বলছেন, চলমান বিশ্বকাপ টুর্নামেন্ট উপলক্ষে গুটিকয়েক দেশ বাদে বেশির ভাগ বিশ্বনেতা রাশিয়ায় জড়ো হচ্ছেন। এতে বিশ্বমঞ্চে রাশিয়া আর অপাঙ্‌ক্তেয় হয়ে থাকছে না। দেশটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। এতে ভূরাজনৈতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান পোক্ত করছে মস্কো।

LEAVE A REPLY