বাশার আল-আসাদ যে কৌশলে জয়ের দ্বারপ্রান্তে

সিরিয়ায় সাত বছরের বেশি সময় ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে সাড়ে তিন লাখের বেশি মানুষের প্রাণ গেছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে যারা লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে তিনি এখন জয়ের দ্বারপ্রান্তে।

দীর্ঘ সময় ধরে চলা এই রক্তক্ষয়ী নৃশংস যুদ্ধে বাশার আল-আসাদ কীভাবে, কোন কৌশলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হলেন? এই প্রশ্নের উত্তর যৌথভাবে অনুসন্ধান করেছে বিবিসি প্যানোরমা ও বিবিসি অ্যারাবিক।

বিবিসির অনুসন্ধান বলছে, সিরিয়ায় যুদ্ধজয়ের কৌশলে রাসায়নিক অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুসন্ধানে দেখা গেছে, ২০১৪ সালের মাঝামাঝি থেকে শুরু করে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত দেশটিতে কমপক্ষে ১০৬টি রাসায়নিক হামলা হয়েছে।

LEAVE A REPLY