চ্যাম্পিয়নস লিগে নেই, ইউরোপা লিগ থেকেও বাদ। বার্সেলোনার মুখ লুকানোর জায়গা নেই। কাল রাতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মতো দলের কাছে ৩–২ গোলে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা।
দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়িয়েছে ৪-৩। ম্যাচ হারার পর মাঠের ঘাস নিয়ে এর আগে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন বার্সেলোনার কোচ জাভি। এবার জাভির অসন্তুষ্টি, নিজেদের মাঠে আসা প্রতিপক্ষের দর্শকসংখ্যা নিয়ে।






