ইসরায়েলের প্রতি নির্লজ্জ পক্ষপাতের কারণে বছর তিনেক আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরনের সমঝোতা আলোচনা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এখন জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফিলিস্তিনের নেতারা আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার বিষয়ে আগ্রহী হয়েছেন। সম্ভাব্য সেই আলোচনার প্রধান বিষয় হবে ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ বন্ধ করা।
ইসরায়েলের প্রতি নগ্ন পক্ষপাত দেখানো ট্রাম্প প্রশাসনের অধীনে আসলেই এ ধরনের আলোচনা হওয়া সংগত নয়। ট্রাম্প প্রশাসনের যাঁরা ‘মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া’ বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছিলেন, তার প্রথম সারিতে আছেন ট্রাম্পের ইহুদি বংশোদ্ভূত জামাতা জ্যারেড কুশনার এবং ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান। এই দুজনই ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ বসতি নির্মাণকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছেন।






