বন্যা–নদীভাঙনে দিশেহারা চার চরের মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীতে পানি বাড়ায় বন্যা দেখা দিয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ধরলা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। নদীভাঙনে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চারটি চরের দেড় শ পরিবারের বসতভিটা এক সপ্তাহে বিলীন হয়ে গেছে। বন্যার পানিতে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।