টিকটক বন্ধে ট্রাম্প প্রশাসনের আইনি কাগজ লাগবে: মার্কিন বিচারক

যুক্তরাষ্ট্রের একজন বিচারক বলেছেন, ট্রাম্প প্রশাসনকে অবশ্যই যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরগুলো থেকে টিকটক ডাউনলোড বন্ধ করার সিদ্ধান্ত নিতে দেরি করতে হবে অথবা তাদের সিদ্ধান্তের পক্ষে শুক্রবারের মধ্যেই আইনি কাগজপত্র দাখিল করতে হবে। গতকাল বৃহস্পতিবার ডিসট্রিক্ট জজ কার্ল নিকোলাস এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিভাগ অ্যাপল ইনকরপোরেশন ও অ্যালফাবেটের গুগল অ্যাপ স্টোরকে টিকটক ডাউনলোড সুবিধা বন্ধ করতে নির্দেশ দিয়েছে। রোববার থেকে ওই আদেশ কার্যকর হবে। আদালত বলেছেন, টিকটকের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারকে অবশ্যই প্রাথমিক নিষেধাজ্ঞার জন্য কাগজপত্র দাখিল করতে হবে বা আদেশ বিলম্বিত করতে হবে।