লোকাল ইন্টারন্যাশনাল হলো জার্মানি ও বাংলাদেশের মধ্যে ফ্যাশন বিনিময় প্রকল্প। এই উদ্যোগের সঙ্গে আছে বাংলাদেশের গ্যেটে ইনস্টিটিউট, জার্মানির ওয়েইসেনসে একাডেমি অব ফাইন আর্টস ও বাংলাদেশের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। এই প্রকল্পের আওতায় জার্মানি ও বাংলাদেশের ৯ জন করে নবীন ফ্যাশন ডিজাইনার স্থানীয় হস্তশিল্প ও বয়নশিল্প নিয়ে গবেষণা করে টেকসই পণ্য তৈরি করবেন। পরবর্তীতে ঢাকা ও বার্লিনে এসব পণ্য প্রদর্শন করা হবে।
এই বিনিময় প্রকল্পের লক্ষ্য হলো টেকসই ফ্যাশন ডিজাইন কৌশল নিয়ে কাজ করা। এই উদ্যোগের প্রতিষ্ঠাতা বার্লিনের ওয়েইসেনসে কুন্সথোশুলার ফ্যাশন ডিজাইনের অধ্যাপক হাইকে সেলমার এবং বার্লিনের ইউনিভার্সিটি ডার কুন্সটের অধ্যাপক ভ্যালেস্কা শিমিডৎ থমেসেন। উভয় প্রতিষ্ঠানই শিল্পকলার অধ্যয়নের জন্য বিশেষভাবে পরিচিত।






