ফেনীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত, আহত ২

ফেনী সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত এক শিশু ও এক নারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার লেমুয়া ভাঙ্গার তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, লেমুয়া ভাঙ্গার তাকিয়া এলাকায় হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ ওই অটোরিকশাকে ধাওয়া দেয়। এ সময় চালক অটোরিকশা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

LEAVE A REPLY