প্রধানমন্ত্রী চাইলেন জরুরি অবস্থা, প্রত্যাখ্যান রাজার

মালয়েশিয়ায় রাজনৈতিক সংকটের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের জরুরি অবস্থা জারির আবেদন নাকচ করে দিয়েছেন রাজা আল–সুলতান আবদুল্লাহ। রোববার রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে রাজার বৈঠকের পর এক বিবৃতিতে রাজপ্রাসাদ জানিয়েছে, দেশে জরুরি অবস্থা জারির প্রয়োজনীয়তা নেই।

রাজার এই পদক্ষেপকে প্রধানমন্ত্রী মুহিদ্দিনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, বিরোধীদলের নেতা আনোয়ার ইব্রাহিম মুহিদ্দিন সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের তৎপরতা শুরু করেছেন। রাজার এই সিদ্ধান্ত তাঁর ওই পদক্ষেপের পালে হাওয়া লাগবে। সমালোচকদের দাবি, ক্ষমতা টিকিয়ে রাখতে করোনাভাইরাসের দোহায় দিয়ে জরুরি অবস্থা জারি করতে চাইছেন প্রধানমন্ত্রী মুহিদ্দিন।