প্রজন্ম ’৭১- এর গোলটেবিল আলোচনা, রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির দাবি

বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তানদের অনেকেই বর্তমানে খোলস পাল্টে রাজনৈতিক ফায়দা লুটে চলেছে। বাংলাদেশকে স্বাধীনতার চেতনায় এগিয়ে নিতে হলে এসব সুবিধাভোগী স্বাধীনতাবিরোধী চক্রকে খুঁজে বের করে প্রতিহত করা সময়ের দাবি। গত ৮ জুলাই সোমবার প্রজন্ম ’৭১ যুক্তরোজ্যের উদ্যোগে অনুষ্ঠিত এক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। কোনো রাজাকার পরিবারের সন্তান যাতে স্বাধীন বাংলার রাজনীতিতে অংশ নিতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোতে শুদ্ধিঅভিযান পরিচালনার দাবি জানান তাঁরা।পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত ওই গোলটেবিল আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাজাকারের তালিকা তৈরির যে উদ্যোগ নিয়েছে সেটিকে সাধুবাদ জানানো হয়। রাজাকার এবং রাজাকারের বংশধর যারা প্রভাবশালী হয়ে উঠেছে তারা যেন এই তালিকা প্রণয়নে কোনো প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য সরকারের কঠোর নজরদারির আহবান জানানো হয়। বক্তারা বলেন, দেরিতে হলেও সরকার কর্তৃক রাজাকারদের তালিকা তৈরির এ উদ্যোগ প্রশংসনীয়। আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শহীদ সন্তান মোহাম্মদ বাবুল হোসেন। সভা পরিচালনা করেন কবি এ কে এম আবদুল্লাহ।

LEAVE A REPLY