প্রকল্প বাঁচাতে এক লাখ টাকা বরাদ্দ!

চাঁদপুরের মতলবে ধনাগোদা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৪ সালে। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ৮৭ কোটি ৮৪ লাখ টাকা। প্রকল্পটি বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। মজার ব্যাপার হলো, চলতি ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির জন্য মাত্র এক লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে! এতে প্রকল্পটি শেষ হওয়া অনিশ্চিত।

২০১৪ সালেই জামালপুর-মাদারগঞ্জ সড়ক প্রশস্ত করার জন্য তিন বছর মেয়াদি ৫৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। কিন্তু প্রকল্পটি যথাসময়ে শেষ হয়নি। এই প্রকল্পও বাঁচিয়ে রাখতে চলতি বছরের এডিপিতে মাত্র এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY