পূর্ব ঘোষিত সময়ে ইইউ-ব্রিটেন বাণিজ্য চুক্তির সম্ভাবনা কম

আগামী ডিসেম্বরের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনা অত্যন্ত কম বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়।

এজন্য ইইউ’কে দোষারোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র। বলেছেন, ইইউ কঠিন ইস্যুগুলো আগে সমাধানে জোর দিচ্ছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, আগামী সপ্তাহে লন্ডনে ব্রেক্সিট নিয়ে ইইউ ও ব্রিটেনের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগ দিয়ে ইইউ’র প্রধান ব্রেক্সিট বিষয়ক আলোচনাকারী মিশেল বার্নিয়ারের সঙ্গে দেখা করতে গেছেন ব্রিটেনের প্রধান ব্রেক্সিট আলোচনাকারী ডেভিড ফ্রস্টের।

চলতি বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বেরিয়ে গেছে ব্রিটেন। ডিসেম্বর পর্যন্ত চলবে ‘ট্রানজিশন পিরিয়ড’। অর্থাৎ এ সময়ের মধ্যে দু’পক্ষের সম্পর্ক নির্ধারণে সব ধরনের চুক্তি শেষ করার কথা রয়েছে। এর আগ পর্যন্ত বাণিজ্য বিষয়ে ইইউ’র নীতিমালাই মেনে চলবে ব্রিটেন।