পটুয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ৪৬ জনকে আটক করা হয়েছে। পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়। তাঁদের মধ্যে ৩৩ জন ‘প্রশ্নপত্র ফাঁস চক্রের’ সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, একজনকে অর্থদণ্ড ও প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।






