নাম পাল্টেছেন প্রীতি জিনতা

বদলে গেছে প্রীতি জিনতার নাম। এখন এই বলিউড তারকার নাম প্রীতি জি জিনতা। প্রীতি আর জিনতার মাঝে ‘জি’ এল কোথা থেকে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘বিয়ের এত দিন পর ঠিক করেছি “জি” শব্দটা আমার স্বামীর নামের থেকে নেব। একটা “জি” আমার জন্য যথেষ্ট।’

প্রীতি জিনতার স্বামীর নাম জেনে গুডএনাফ। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ে হয়। প্রীতি জিনতার ভবিষ্যৎ নিয়ে গবেষণা করেছেন বরেণ্য নিউমারোলজিস্ট সঞ্জয় জুমানি। তিনি জানিয়েছেন, প্রীতি জিনতা যদি নিজের নাম পরিবর্তন করেন, তাহলে তাঁর উন্নতির যথেষ্ট সম্ভাবনা আছে। এমনকি তাঁর ভাগ্যও বদলে যাবে। সঞ্জয় জুমানির পরামর্শেই নাকি প্রীতি আর জিনতার মাঝে ‘জি’ বসানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি জিনতা।

স্বামী জেনে গুডএনাফের সঙ্গে প্রীতি জিনতাস্বামী জেনে গুডএনাফের সঙ্গে প্রীতি জিনতাবিয়ের পর দেখা যায়, অনেক স্ত্রী বদলে ফেলেন নিজের নাম। তাঁরা নিজের নামের সঙ্গে জুড়ে দেন স্বামীর নাম। কিন্তু এবার যা হলো, তা দেখে যে কেউ চমকে যাবেন। বলিউড তারকা সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা বিয়ের পর নিজের নাম বদলে ফেলেছেন। নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন স্ত্রীর নাম! তিনি এখন লিখছেন ‘আনন্দ এস আহুজা’। তার মানে ‘আনন্দ সোনম আহুজা’। তা দেখে সোনম তো দারুণ খুশি।

বিয়ের আগে সোনম কাপুর নিজেকে ‘নারীবাদী’ হিসেবেই বেশি পরিচয় দিয়েছেন। নারীদের যেকোনো ব্যাপারে তিনি নিজের মতামত তুলে ধরেছেন। নারীদের অধিকার আদায়ের ব্যাপারে ছিলেন সোচ্চার। নারীর নামের সঙ্গে স্বামীর পদবি জুড়ে দেওয়ায় ক্ষেত্রে তিনি ছিলেন ঘোরবিরোধী। কিন্তু বিয়ের পর দেখা গেল ভিন্ন চিত্র। বিয়ের পর সোনম কাপুর ইনস্টাগ্রামে নিজের নাম এখন লিখছেন ‘সোনম কাপুর আহুজা’।

LEAVE A REPLY