সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আরব নিউজ অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল বুধবার দুবাইয়ে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা দেওয়া শুরু হয়। দুবাইয়ের সুপ্রিম কমিটি অব ক্রাইসিস অ্যান্ড ডিজাজটার ম্যানেজমেন্ট এ টিকার কার্যক্রম শুরু করে।
সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, দুবাইয়ে প্রথম টিকা পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন জ্যেষ্ঠ নাগরিক, একজন নার্স, একজন প্যারামেডিক, একজন পুলিশ সদস্য ও একজন গাড়িচালক রয়েছেন।






