দাউদকে হত্যার পরিকল্পনাকারী পাকিস্তানে খুন!

দাউদ ইব্রাহিমকে হত্যার জন্য নাকি পরিকল্পনা এঁটেছিলেন তাঁরই এক শিষ্য। সেই শিষ্য সম্প্রতি পাকিস্তানে খুন হয়েছেন। এখন প্রশ্ন উঠেছে, কে তাঁকে খুন করল? ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদের অন্যতম সহযোগী ছোটা শাকিলের নির্দেশেই নাকি পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে।

দাউদ ইব্রাহিমের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ফারুখ দেবদিওয়ালা পাকিস্তানের করাচিতে খুন হয়েছেন। বলা হচ্ছে, ফারুককে হত্যার পেছনে কলকাঠি নেড়েছেন দাউদের অপর ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল। ফারুককে হত্যার কারণ হিসেবে ভারতের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দাউদ ইব্রাহিমকে হত্যার ষড়যন্ত্রের পেছনে ছিলেন ফারুক। সেই খবর পেয়েই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY