তারারা তখনই জ্বলবে, যখন তাদের কাছে একটা ঠিকঠাক চিত্রনাট‍্য থাকবে

২০০০ সালের গোড়ার দিকে, বাংলাদেশে টেলিভিশনের বাইরে তখন দু-তিনটা টেলিভিশন চ‍্যানেল। বিভিন্ন আয়োজনের মধ্যে ‘টেলিভিশন নাটক’-এর জনপ্রিয়তা তৈরি হয়। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হুমায়ূন আহমেদের ‘এ সপ্তাহের নাটক’ আর ‘ধারাবাহিক নাটকে’ আমাদের মধ‍্যবিত্তের মূল আগ্রহ। তার সঙ্গে ছিল আমাদের অভিনেতা-অভিনেত্রীদের অসাধারণ অভিনয়ক্ষমতা, যা আমাদের স্বাধীনতা-উত্তর থিয়েটার আন্দোলন আর আশির দশক ও নব্বইয়ের দশকের শুরু পর্যন্ত স্বৈরাচারবিরোধী আন্দোলনের ফসল বলা যায়। আমাদের বিটিভির ‘নাটক’ মূলত ছিল সংলাপ আর অভিনয়নির্ভর। তাই নির্মাতাদের নাম কখনো জনপ্রিয় হয়ে উঠতে পারত না। খুব কম মানুষই বলতে পারবে কোথাও কেউ নেই বা সংশপ্তক-এর মতো অসাধারণ কাজ কে নির্মাণ করেছেন।

LEAVE A REPLY