করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বোর্ডের আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা এক আদেশে ঢাকা বোর্ডের আওতাধীন সব কলেজের অধ্যক্ষদের এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।






