শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বাংলাদেশ টেস্ট দলের ব্যাটসম্যানদের ভালোই প্রস্তুতি হলো। কাতুনায়েকে স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তামিম ইকবালের লাল দল মুমিনুল হকের সবুজ দলের বিপক্ষে আগে ব্যাট করে ৭৯ ওভার খেলে ৬ উইকেটে ৩১৪ রান করেছে।
মুশফিকুর রহিম সর্বোচ্চ ৬৬ রান করেছেন। এ ছাড়া তামিম ইকবাল ৬৩, নাজমুল ইসলাম ৫৩, সাইফ হাসান ৫২ ও নুরুল হাসান করেছেন ৪৮ রান। লাল দলের ছয়জন ব্যাটসম্যানের মধ্যে পাঁচ ব্যাটসম্যানই স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছাড়েন। একমাত্র তাইজুল ইসলামের উইকেট পেয়েছেন শুভাগত হোম।






