জেল হত্যা দিবসে জাতীয় চার নেতা স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভা

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তাঁর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে। দিবসটি উপলক্ষে শনিবার বিকাল ৩টায় পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল গাফ্ফার চৌধুরী ।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, “১৫ অগাস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ইতিহাসের মানবতাবিরোধী খলনায়করাই এ ধরনের ঘৃণ্য ও জঘন্য হত্যকাণ্ড চালিয়েছে।”
ইতিহাসের সেই ‘মানবতাবিরোধী খলনায়করা’ এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আব্দুল গাফ্ফার চৌধুরী ।

LEAVE A REPLY