জুতসই জুতা

স্টাইলের জন্য জুতার জুড়ি নেই। তবে জুতসই জুতা না বাছলে মাঠে মারা যাবে স্টাইল। সারা বছর যাঁরা কম কম পরেন, এই শীতে তাঁদের পায়েও উঠবে জুতা। শীতে উষ্ণতা পেতে জুতার কদর আলাদা। আর তাই শীতের আগেই এই মৌসুমের নতুন জুতার খোঁজ নিয়ে হাজির নকশা।ফরমাল জুতা তো দশটা-পাঁচটার। এর বাইরে? ক্যাজুয়াল পোশাকের সঙ্গে পরার উপযোগী জুতা তো বেশি জরুরি। বাইরে ঘোরাফেরা, কলেজ-বিশ্ববিদ্যালয়, রাতের দাওয়াত বা আড্ডা—সবখানে মানানসই ক্যাজুয়াল জুতা। অনেকে ভোরে বা রাতে হাঁটতে বের হন, তাঁদের জন্য দরকার পড়ে হাঁটার জুতার। আর এসব জুতার স্টাইল দেখাও জরুরি। তবে এরও আগে মাথায় রাখতে হবে আরামের বিষয়টি। জুতা যদি আরামদায়ক না হয়, তাহলে দিনশেষে পায়ের সমস্যায় ভুগতে হবে নিজেকেই।

লোটো বাংলাদেশের উপব্যবস্থাপক তন্ময় মিত্র জানালেন, একেক বয়সের জুতার ধরন একেক রকম হয়। তিনি বললেন, ‘আরামের কথা ভাবা হয় সব ধরনের জুতা তৈরির সময়ই। তরুণদের জুতা হোক আর বয়স্কদের জন্য, লোটো চিন্তা করে সেটা পরে আরাম বোধ হবে কি না। জুতা তৈরিতে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করে লোটো।’

LEAVE A REPLY