জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলে আসন নিশ্চিতের দাবিতে দুই দফায় বিক্ষোভ করছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। হলের বাইরের সড়কে সোমবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত তৃতীয় বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত (৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ তম ব্যাচ) শিক্ষার্থীরা প্রথম দফায় এবং রাত ১১টা থেকে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা (৪৭তম ব্যাচ) দ্বিতীয় দফায় এ বিক্ষোভ করেছে।

প্রথম দফায় আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, গত রোববার রাতে হলের আবাসিক শিক্ষকেরা ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া ও হলের রান্নাঘর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এ ছাড়া হলের ৪ জনের কক্ষে ৬ জন ছাত্রীকে থাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।

LEAVE A REPLY