সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৫ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত সভায় নব গঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানানো হয়। এসময় বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। এর মধ্যে এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ১১লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত নেয়া। সভা থেকে এলাকার দারিদ্র বিমোচনে সবাইকে সহযোগিতা করার আহবান জানান নতুন কমিটির নেতৃবৃন্দ।






