জরুরি ফোন নম্বর: মনে রাখুন, সহায়তা নিন

বছর ঘুরে আবার এল খুশির ঈদ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকে চলে গেছেন গ্রামের বাড়ি। কেউ কেউ এখনো যাচ্ছেন। কখনো কখনো এই খুশির আবহের মধ্যেই নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা-দুর্ঘটনার মুখে পড়তে হয়। একটু সচেতন হলেই কিছু দুর্ঘটনা এড়ানো যায়। তবে কিছু দুর্ঘটনা হয়তো এড়ানোর কোনো উপায় থাকে না।

কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে অনেক সময় আমরা কী করব ভেবে পাই না। কাকে জানাব, কোথায় ফোন করব—মাথা যেন কাজ করে না! এমন পরিস্থিতিতে ধৈর্য ধরেই পরিস্থিতি মোকাবিলা করা বাঞ্ছনীয়। আর এখন প্রায় সবার কাছেই মোবাইল ফোন থাকে। তাই দ্রুত সহায়তা পেতে কিছু নম্বরে ফোন করা যায়। তাঁরা সব সময় তৈরিই থাকেন সহায়তা দেওয়ার জন্য।

LEAVE A REPLY