জনসাধারনকে ধুমপানে অনুৎসাহিত করতে ব্রিটেন সরকার আবারো টোবাকো বিক্রির নতুন নিয়ম করেছে। কিশোর ও যুবকদের সিগারেটের প্যাকেট যেনো আকর্ষনীয় না করে সেজন্য ২০১২ সালে দোকানগুলোতে খোলামেলা প্রদর্শন বন্ধ করা হয়। আর এবার প্যাকেটের দু‘পাশে গ্রাফিক্স ছবি সম্বলিত সিগারেটের মারাত্মক ক্ষতিকর বর্ণনা থাকা বাধ্যতামূলক এবং প্যাকেটের গায়ে ‘‘অর্গানিক সিগারেট’’ এর মতো বিভ্রান্তিমূলক কোন তথ্য যেনো না থাকে, এমন আরো কয়েকটি নতুন নিয়ম করেছে।

LEAVE A REPLY