সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূর রেজোয়ান বলেন, করোনা পরিস্থিতির পাশাপাশি ঈদ উপলক্ষে গণপরিবহনের টিকিট নেই। রাস্তায় যানজট, তার ওপর রয়েছে স্বাস্থ্যঝুঁকি। এ অবস্থায় কোনো ঝামেলা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নিরাপদে সবাই মিলে বাড়ি ফেরা সম্ভব হয়েছে।
এই শিক্ষার্থীর মতো করোনা পরিস্থিতি রাজধানীতে আটকে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহনে বাড়ি পৌঁছে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে বাড়ি ফিরতে আগ্রহী শিক্ষার্থীদের নিজস্ব ও সরকারি পরিবহনে দেশের প্রধান জেলা শহরগুলোয় পৌঁছে দেওয়া হয়।
আজ সোমবার পর্যন্ত ৪৮টি বাসে করে শিক্ষার্থীদের নিজ শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এসব পরিবহনে বিশ্ববিদ্যালয় প্রায় তিন হাজার শিক্ষার্থী পরিবহন–সুবিধা পান। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল, প্রক্টর ও ছাত্রকল্যাণ দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।






